ইন্দোনেশিয়া থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

 
তিনদিনের সরকারি সফর শেষে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
আজ বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে ইন্দোনেশিয়া বিমানবন্দর থেকে দেশের পথে রওয়ানা হন তিনি।
 
দেশটির শিল্পমন্ত্রী এয়ারলাঙ্গা হারটারাটো এ সময় শেখ হাসিনাকে বিদায় জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইন্ডিয়ান ওসান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘লিডারস সামিটে’ যোগ দিতে তিনদিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। 
 
সোমবার বিকালে তিনি ইন্দোনেশিয়ার জাকার্তায় হালিম ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছেন।
 
ইত্তেফাক/কাউছার