ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বুধবার সকালে মাছের আড়ৎ থেকে আট শ কেজি জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ জাটকা বিক্রির অপরাধে পাইকারী মৎস্য ব্যবসায়ী জনতা মৎস্য ভাণ্ডার, আল্লাহর দান মৎস্য ভাণ্ডার ও লোকনাথ মৎস্য ভাণ্ডারের মালিককে জনপ্রতি পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নিবার্হী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) প্রনব কুমার ঘোষ বলেন, ‘সরকার কর্তৃক জাটকা ধরা ও বিক্রি বারণ থাকলেও কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী গোপনে তা বিক্রি করছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে মৎস্য পাইকারী আড়তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করি এবং ব্যবসায়ীদের জরিমানা করি।’
উপজেলা মৎস্য অফিসার আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘জাটকা বিক্রি করলে আমরা জেল ও জরিমানা দুটোই করব। আমাদের অভিযান চলমান থাকবে।’
ইত্তেফাক/সালেহ্