ব্যাটিংয়ে নেমে শুভ সূচনা বাংলাদেশের

শ্রীলঙ্কার বিপক্ষে গলে টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুভ সূচনা করেছে বাংলাদেশে। ২১.৩ ওভারে বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যটসম্যান ৭১ রান তুলে নিয়েছেন। ক্রিজ অপরাজিত আছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল (৩৯) ও সৌম্য সরকার (৩২)।
 
এর আগে দ্বিতীয় দিনের সকালে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৯৪ রানে অল আউট হয়। শ্রীলঙ্কা দ্বিতীয় দিনে ৯৬ রান যোগ করে শেষ ৬ উইকেট হারিয়ে ফেলে।
 
শ্রীলঙ্কার পক্ষে কুশাল মেন্ডিস ১৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে মিরাজের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। নিরোশান ডিকওয়াল্লা ৭৫ ও দিলুয়ারান পেরেরা ৫১ রান করেছেন।
 
বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ১১৩ রান খরচ করে ৪ উইকেট লাভ করেন। এছাড়া সুভাশিষ, মুস্তাফিজ, তাসকিন ও সাকিব যথাক্রমে ১,২,১,১ করে উইকেট শিকার করেছেন।
 
ইত্তেফাক/রেজা