খুলনা-বেনাপোল রুটে চালু হচ্ছে চেয়ার কোচ ট্রেন

 
যাত্রী সেবার মান বাড়াতে এবার খুলনা-বেনাপোল রুটে চলাচলকারী ইন্টারসিটি ট্রেনের ন্যায় চালু হতে যাচ্ছে চেয়ার কোচ ট্রেন।
 
সেখানে থাকছে যাত্রীদের বসার জন্য চেয়ার এবং ফ্যানের ব্যবস্থা। বর্তমানে যে ট্রেনটি চালু আছে সেটি লোকাল এবং যাত্রী সেবার মান অত্যন্ত নিম্ন হওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ এই কোচ চালুর সিদ্ধান্ত নিয়েছে। খুব শীঘ্রই এটি চালু হবে। ইতিমধ্যে ভাড়াও নির্ধারণ করা হয়েছে যশোর থেকে বেনাপোল পর্যন্ত  জন প্রতি ৩৫টাকা এবং বেনাপোল থেকে খুলনা পর্যন্ত জন প্রতি ৬৫টাকা। যশোর হতে বেনাপোল পর্যন্ত লোকাল বাসের ভাড়া জনপ্রতি ৫০টাকা।
 
বেনাপোল রেল স্টেশন মাস্টার আজিজুর রহমান জানান, খুলনা-বেনাপোল রুটে চেয়ার কোচ ট্রেন চালুর প্রস্তুতি চলছে। খুব শীঘ্রই এটি চালু হবে। এটি চালু হলে যাত্রী সেবার মান বাড়বে এবং যাত্রী সংখ্যাও বৃদ্ধি পাবে নিশ্চিত।
 
ইত্তেফাক/জামান