সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, 'বাংলাদেশের অন্যান্য সংস্কৃতির পাশাপাশি ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকশিত হোক এ লক্ষ্যে বাংলাদেশ সরকার কাজ করে চলেছে।'
তিনি বলেন, 'সব কিছু নির্ভর করছে চাহিদার উপর। এ জন্য যেখানে চাহিদা রয়েছে সেখানে সাংস্কৃতিক একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে।'
বুধবার বেলা ১১টায় নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী এ কথা বলেন।
এ সময় পাঁচ কোটি ৬০লাখ ৭১হাজার টাকা ব্যয়ে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন মন্ত্রী। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি, জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক, নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইছাহাক হোসেন, সাধারণ সম্পাদক গাফ্ফার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল করিম চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিল্টন, আদিবাসী নেতা নরেন পাহান, জোতিন টল্পসহ ক্ষুদ্র-নৃগোষ্ঠীর অন্যান্য নেতৃবৃন্দ।
ইত্তেফাক/জামান