ব্যাংক এশিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে ব্যাংক এশিয়া।
 
বুধবার রাজধানীর পুরানা পল্টনস্থ ব্যাংকের কর্পোরেট অফিসে কেক কেটে দিবসটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আ. রউফ চৌধুরী। এ সময় অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আ. রউফ চৌধুরী বলেন,  নারীদের একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং বিশেষায়ীত সুযোগ সৃষ্টির জন্য ব্যাংক এশিয়া আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
 
ইত্তেফাক/উজ্জল