মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় জয়নাল (৩৫) নামে  এক যুবক নিহত হয়েছে। 
 
বুধবার বিকালে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর ঝাপুয়া গ্রামে এ ঘটনা ঘটে। 
 
স্থানী ইউপি চেয়ারম্যান মীর কাশেম চৌধুরী ও সদস্য সিরাজুল ইসলাম জানান, স্থানীয় দলিলুর রহমানের ছেলে তৌহিদ ও নাছির উদ্দিনের সঙ্গে আব্দুল মালেকের ছেলে  জয়নাল আবেদীনের চিংড়ি ঘের ও লবণ মাঠের জমি নিয়ে বিরোধ ছিল। তৌহিদের বিরুদ্ধে মহেশখালী ও চকরিয়া থানায় একাধিক মামলার ওয়ারেন্ট থাকায় কালারমারছড়া পুলিশ ফাঁড়ির এএসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তৌহিদ ও নাছির পালিয়ে যায়। অভিযান শেষে পুলিশ চলে গেলে তৌহিদ ও জয়নালের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় তৌহিদের সমর্থকরা জয়নালকে কুপিয়ে আহত করা হয়। তাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে পাঠানো হলে সন্ধ্যা ৬টার চিকিৎসক  জয়নালকে মৃত ঘোষণা করেন। 
 
কালারমারছড়া পুলিশ ফাড়িঁর ইনচার্জ এসআই হারুন রশিদ জানান,  অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 
ইত্তেফাক/উজ্জল