ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গত মঙ্গলবার বিকালে জেলার কাপাসিয়ায় ক্ষুদে মুজিব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নজীব আহমেদ।
মরিয়ম ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার দক্ষিণগাঁও মরিয়ম ভিলেজ আনোয়ারা সাঈদ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনীল চন্দ্র রায়। সমাবেশ উদ্বোধন করেন মরিয়ম ফাউন্ডেশনের কর্ণধার আলম আহমদ।
বিশেষ অতিথি ছিলেন, মরিয়ম ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক এমএম ইকবাল আহমদ, মরিয়ম ফাউন্ডেশনের জিএম হরিদাস বর্মন, তরুণ প্রজন্মের মেধাবী ছাত্র সাদাত আহমেদ, প্রিন্স আহমেদ, জেলা পরিষদ সদস্য মো. ওয়াজউদ্দিন মোল্লাহ প্রমুখ।
ইত্তেফাক/নূহু