পতিতালয়ের সর্দাররূপে বিদ্যা: ১৪ এপ্রিল ‘বেগমজান’

 
দেশভাগ নিয়ে বাংলা ছবি ‘রাজকাহিনী’র হিন্দি সংস্করণ ‘বেগমজান’। সম্প্রতি প্রকাশিত হলো ছবির প্রথম পোস্টার। যার পুরো অংশজুড়ে রয়েছেন বিদ্যা বালান।
 
ছবির পোস্টারে দেখা যায় ৩৮ বছর বয়সী বিদ্যা একটি চেয়ারে আদেশকারীর ভূমিকায় বসে আছেন। তার হাতে একটি হুক্কা। পোস্টারে লেখা ‘মাই বডি, মাই হাউস, মাই কান্ট্রি, মাই রুলস।’ অর্থাৎ আমার শরীর, আমার বাড়ি, আমার দেশ, আমার নিয়ম।
 
সিনেমার সাবটাইটেলে লেখা হয়েছে, ‘যখন ‍মুক্তি স্বাধীনতার সঙ্গে লড়াই করে’। সব সময় ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় মাত করেন বিদ্যা বালান।
IMG0
সম্প্রতি তাকে দেখা গেছে ‘কাহানি টু’ ছবিতে। দুর্গা রানি সিংয়ের ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন এই অভিনেত্রী। এবার তাকে দেখা যাবে ছবির নাম ভূমিকায়। অর্থাৎ বেগমজান চরিত্রে। সেখানে বিদ্যা থাকছেন পতিতালয়ের সর্দাররূপে।
 
গল্পটি একটি পতিতালয়ের। দেশভাগের সময় যার একাংশ পড়ে ভারতের মধ্যে, অন্য অংশ পাকিস্তানে। ইতোমধ্যে কোনো কর্তন ছাড়াই সেন্সরপত্র পেয়েছে ছবিটি। তবে কিছু আপত্তিকর সংলাপ মুছে দেওয়া হয়েছে।
 
আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। আরও অভিনয় করেছেন পল্লবী সারদা, প্রিয়াংকা শেঠি, গওহর খান প্রমুখ। 
 
ইত্তেফাক/আনিসুর