শুভ-তানহার হাতে কিসের গিফট

 
ভালবাসার মানুষটিতে উপহার দিতে কে না ভালবাসে।  আর সেজন্য রাজধানীর গুলশান পুলিশ প্লাজায় হাজির অভিনেতা আরেফিন শুভ। হুট করে মার্কেটের সামনে শুভর সঙ্গে দেখা চিত্রনায়িকা তানহা তাসনিয়ার।
 
এ সময় তানহার হাতে একটি গিফট বক্স তুলে দেন শুভ। যেমনটা ভাবছেন, আসলে তা নয়। এটি শুভ-তানহার ‘ভালো থেকো’র গল্প। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজু নির্মাণ করছেন ‘ভালো থেকো’ শিরোনামের সিনেমা।
 
তানহা তাসনিয়া বলেন, গত সোমবার পুলিশ প্লাজায় ‘ভালো থেকো’ সিনেমার শুটিং করেছি। এতে আমার জন্মদিন উপলক্ষে আরেফিন শুভ উপহার দিচ্ছেন এমন দৃশ্যের শুটিং করেছি।
 
জানা গেছে সিনেমাটির শুটিং প্রায় শেষ। আরো কয়েকদিন করলে মোটামুটি শুটিং পর্ব প্যাকআপ করা হচ্ছে। আরেফিন শুভর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া।
 
বিভিন্ন চরিত্রে এখানে আরো দেখা যাবে আসিফ ইমরোজ, কাজী হায়াৎ, রেবেকা, জ্যাকি আলমগীর, মঞ্জুরসহ অনেককে।
 
ইত্তেফাক/আনিসুর