নাটোরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড

 
নাটোরে নিজ পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। নাটোরের লালপুর উপজেলার  নারায়নপুর গ্রামে ২০০৭ সালের ২১ মে নিজ পুত্রবধূকে ধর্ষণ করে।
 
ধর্ষণের শিকার নারী তার শ্বশুরের বিরুদ্ধে লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণের মামলা করলে পুলিশ তাকে আটক করে। দীর্ঘ প্রায় ১০ বছরে মামলার তদন্ত, শুনানি ও সাক্ষী প্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় নাটোরের নারী ও শিশু নির্যাতন আইন আদালতের বিচারক মো. রেজাউল করিম বৃহস্পতিবার এই ঘোষণা প্রদান করেন।
 
রায়ে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/রাফাত