টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বুধবার রাতে এ তফসিল ঘোষণা করা হয় বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি জানান, তফসিল অনুযায়ী আগামী ২০ মার্চ মনোনয়ন দাখিলের শেষ সময়, ২১ মার্চ যাচাই-বাছাই, ২৮ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়, প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৯ মার্চ আর ভোট গ্রহণ করা হবে ১৬ এপ্রিল।
উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে গত বছর ২৮ মে পঞ্চম ধাপে ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সময় শেষ না হওয়ায় ওই সময়ে উপজেলার গজারিয়া ও দাঁড়িয়াপুর ইউনিয়নের নির্বাচন হয়নি।
ইত্তেফাক/সালেহ