শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সফল হোক, এটাই চাই। তাদের ব্যর্থতা দেখতে চাই না।’
বৃহস্পতিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব্ বাংলাদেশ (ডব্লিউইউবি)-এর ৪র্থ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যারা আন্তরিকতার সাথে বিশ্ববিদ্যালয় পরিচালনা করবেন, তাদেরকে সরকার সব ধরনের সহযোগিতা দেবে।
কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও তাদের ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এভাবে তারা বেশীদিন চলতে পারবে না। সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। বাসস।
ইত্তেফাক/মণ্ডল