ওয়ালটন ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে এইচ টি ইমাম

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্সেস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
 
বৃহস্পতিবার দুপুরে তিনি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক ও মাইক্রোটেক ইন্ডাস্ট্রিজ পার্কে এসে পৌঁছান। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম। 
 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে কোম্পানির বিশাল কর্মযজ্ঞের ওপর নির্মিত ডকুমেন্টারি উপভোগ করেন। তারপর তিনি ঘুরে দেখেন ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার।
IMG0
এরপর তিনি সরেজমিনে পরিদর্শন করছেন ওয়ালটনের সম্পূর্ণ পরিবেশবান্ধব আর ৬০০এ গ্যাসযুক্ত গ্রিন রেফ্রিজারেটর উৎপাদন ইউনিটসহ এলইডি টেলিভিশন, এয়ারকন্ডিশনার, ল্যাপটপ, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, দেয়াল ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডার, ইলেকট্রিক সুইচ-সকেট, রিচার্জেবল ব্যাটারি, গ্যাস স্টোভ ও অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের উৎপাদন ইউনিট। 
 
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন), মো. সিরাজুল ইসলাম (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন), সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, কর্নেল (অব.) এস এম শাহাদত হোসেন, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস প্রমুখ।
 
 
ইত্তেফাক/উজ্জল