বৃহস্পতিবার রাজধানী গুলশানের এনবি টাওয়ারের লেভেল ৩ ও ৪-এ নতুন শোরুম উদ্বোধন করেছে টাইলস প্রস্তুতকারক প্রতিষ্ঠান পোরসেলানোসা।
এ লক্ষ্যে নতুন শোরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের (হেড অব ডেলিগেশন) রাষ্ট্রদূত পিয়ের মেয়উডেন।
এছাড়াও নুপামি গ্রুপের সিইও অ্যারিটজ ইজুরা, স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট নুরিয়া লোপেজ, নুপামি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর পাসকোল কানো, পোরসেলানোসা গ্রুপের রোমান অ্যালোরজা এবং সিলভেস্ট্রা সেগারা।
উদ্বোধনী অনুষ্ঠানে নতুন এই লাইফস্টাইল জোনে পোরসেলানোসার বিভিন্ন পণ্যের পাশাপাশি স্পেনের বুটিক ফার্নিচার ব্র্যান্ড ক্যাসাডিসুস উন্মোচন করেছে পোরসেলানোসা। শোরুমে ক্রিয়ন সলিড সার্ফেসসহ রান্নাঘর, মার্বেল গ্রানাইট এবং টাইলসের প্রিমিয়াম সংস্করণ অনুষ্ঠানে প্রদর্শন করেছে। স্টেট-অব-দ্যা-আর্ট ডেকোরেশন বা নকশার কারুকাজের সন্নিবেশ ঘটিয়ে সাজানো হয়েছে নতুন শোরুমটি, যেখানে গ্রাহক এবং স্থপতিদের কাজের পরিবেশকে করবে বেশ আরামদায়ক।
ইত্তেফাক/জামান