কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাজাপ্রাপ্ত মালা বেওয়া (৫১) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী থানার এস আই ইসমাইল হোসেন ওই নারীকে গ্রেফতার করেন। তিনি মাদক মামলা আদালত কর্তৃক পাঁচ বছরের সাজাপ্রাপ্ত। সে উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের মৃত গাজীউর রহমানের স্ত্রী।
এব্যাপারে ফুলবাড়ী থানার এস আই ইসমাইল হোসেন জানান, ২০১৫সালের লালমনিরহাট সদর থানার একটি মামলায় আদালত মালা বেওয়াকে পাঁচ বছরের সাজা প্রদান করেন। কিন্তু সে দীর্ঘদিন ধরে পলাতক থাকায় গ্রেফতার করতে সম্ভব হয়নি। এলাকায় ফিরে এসেছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/জামান