প্রধানমন্ত্রীর সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে হবে: জাকির হোসাইন

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, ১৪ মার্চের প্রধানমন্ত্রীর সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে হবে। বঙ্গবন্ধু তনয়া সবার জন্য উন্নয়নের বার্তা নিয়ে আসেন। উন্নয়নের শতভাগ সফলতা সবার মাঝে পৌছে দিতে আমাদের পরিশ্রম করে যেতে হবে।  

 
বৃহস্পতিবার বিকেলে লক্ষীপুরের চৌধুরী পাড়ায় মহিলা কলেজ মাঠে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৪ তারিখ লক্ষীপুর জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংগঠনিক সফর উপলক্ষে জেলা ছাত্রলীগ প্রস্তুতি সভাটি আয়োজন করে।
 
জাকির বলেন, বাংলাদেশের যত উন্নয়ন সব আওয়ামী লীগের আমলেই হয়েছে। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের কল্যাণেই হয়েছে। বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যমায়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের তালিকায় নাম লেখাতে শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। আগামী ২০১৯ সালের নির্বাচনে নৌকার পক্ষে সাধারণ মানুষের গণজোয়ার অব্যাহত রাখতে আমাদের কাজ করে যেতে হবে। সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নের বার্তা পৌছে দিতে হবে। 
IMG0
জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রকিব হোসেন লোটাসের সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অহিদুর রহমান জয়, সহ-সভাপিত আল আমিন, মানবসম্পদ বিষয়ক সম্পাদক নাহিদুজ্জামান, উপ আন্তর্জাতিক সম্পাদক ইমদাদ হোসেন সোহাগ সহ বিভিন্ন জেলার, উপজেলার নেতা-কর্মীরা।
 
উল্লেখ্য, আসছে ১৪ মার্চ লক্ষীপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে সফরকে ঘিরে শহর জুরে শুরু হয়েছে কর্মচাঞ্চল্যতা।প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছে গোটা লক্ষ্মীপুর। এ নিয়ে সবার মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সফরকে সাফল্যমন্ডিত করে তুলতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনগুলো। 
 
ইত্তেফাক/রেজা