ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর উপজেলার শুভুল্যা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মাসুদা বেগম(৩০) নামে এক নারী নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ৮জন।
অপর দিকে বিকেল সাড়ে পাঁচটার দিকে গোড়াই টাঙ্গাইল কটন মিলস পল্লী বিদ্যুৎ অফিসের সামনে স্বামীর সঙ্গে মোটর সাইকেলে করে রাস্তা পারাপারের সময় বাস চাপায় এক নারী নিহত (৩৫) হয়েছেন। পরিচয় জানা যায়নি। নিহতের স্বামী গুরুতর আহত হয়েছেন। তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোড়াই হাইওয়ে থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/জামান