সৌম্যর ঝড়ো ফিফটিতে টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে ৬৭

গলে টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকারের ঝড়ো ফিফটিতে বিনা উইকেটে ৬৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সৌম্যর ৪৭ বলে ৫৩ রানের ইনিংসে ৬ টি চার ও ১ টি ছক্কার মার রয়েছে। প্রথম ইনিংসেও সৌম্য ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিল। অপর উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ১৩ রানে অপরাজিত আছেন। বাংলাদেশ এখনো ৩৯০ রানে পিছিয়ে আছে। আলোকস্বল্পতার কারণে চতুর্থ দিনের খেলা ১১ ওভার বকি থাকতেই শেষ হয়ে গেছে।
 
এর আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে জয়ের জন্য রানের পাহাড় দাঁড় করিয়েছে লঙ্কান ব্যাটসম্যানরা।  দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে লঙ্কান দলপতি রঙ্গনা হেরাথ। প্রথম ইনিংসের লিড যোগ করে বাংলাদেশের সমানে তাই জয়ের লক্ষ্য ৪৫৭ রান। একটু পরই ব্যাট করতে নামবে বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান।
 
এর আগে শ্রীলঙ্কার গলে মাঠে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান ৩০০। ২০১২ সালে পাকিস্তান এই সংগ্রহ করেছিল। আর সফল রান চেজ সেটা করেছিল শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে ২১০৪ সালে। এছাড়া টেস্ট ক্রিকেটেও সর্বোচ্চ ৪১৮ রান তারা করে জেতার রেকর্ড আছে। তাই রেকর্ড বই বাংলাদেশের বিপক্ষেই কথা বলছে।
 
শ্রীলঙ্কার পক্ষে দ্বিতীয় ইনিংসে উপুল থারাঙ্গা ১১৫ ও দিনেশ চান্দিমাল ৫০ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে মিরাজ ও সাকিব ২ টি, মুস্তাফিজ ও তাসকিন ১ টি করে উইকেট লাভ করেছেন।