হাসপাতালে লিফটের নিচে নারীর লাশ

নিখোঁজের তিনদিন পর ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভবনের লিফটের নিচ থেকে সূর্য্য বেগম (৬০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
শুক্রবার সকালে গন্ধ পেয়ে লিফটের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। সূর্য্য বেগম ফরিদপুর সদর উপজেলার বারখাদা গ্রামের মনছের শেখের স্ত্রী। 
 
কোতোয়ালি থানার ওসি নাজিম উদ্দিন জানান, বোনের মেয়ের টিউমার অপারেশনের জন্য গত ৫ মার্চ হাসপাতালে আসেন সূর্য্য বেগম। ৭ মার্চ রাত ৯টার পর থেকে সূর্য্য বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় নিখোঁজের স্বজনরা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেন। সকালে লিফটের নিচ থেকে গন্ধ বের হলে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তা লাশ উদ্ধার করা হয়।