'বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ইলিশ মিশে আছে'

 
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, 'বাঙালি সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে ইলিশ অবিচ্ছেদ্যভাবে মিশে আছে।'
 
ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ উল্লেখ করে তিনি বলেন, 'যুগ যুগ ধরে বাঙালির রসনা মেটানোর পাশাপাশি কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, বৈদেশিক মুদ্রা অর্জন তথা সার্বিক অর্থনীতিতে একক প্রজাতি হিসেবে ইলিশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে।'
 
জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৭ উপলক্ষে শুক্রবার এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। আগামীকাল শনিবার থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৭ শুরু হচ্ছে।
 
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছরের মত এবারও জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে আবদুল হামিদ বলেন, 'আমাদের বিশাল উপকূলসহ মোহনায় ইলিশের বিচরণ। ইলিশ প্রাকৃতিকভাবে বংশবিস্তার করলেও তাদের পরিপূর্ণ বৃদ্ধিতে আমাদের সহযোগিতা অপরিহার্য।' -বাসস।