ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ও দরিয়াদৌলত ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে উপজেলা নির্বাচন কমিশন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, শনিবার মেয়াদ উত্তীর্ণ এই দুই ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সব ইউনিয়নে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ মার্চ, যাচাই বাছাই ২১ মার্চ, প্রত্যাহারের শেষ তারিখ ২৮ মার্চ। দুই ইউনিয়নে ভোটার সংখ্যা যথাক্রমে আইয়ূবপুরে ১৩ হাজার ছয় শ ৭৮ এবং দরিয়াদৌলতে ১৫ হাজার দুই শ ৯১ জন।
ইত্তেফাক/সালেহ্