নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত খাইরুল ইসলাম (২৫) উপজেলার পারইল গ্রামের বাসিন্দা।
শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পারইল গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
মান্দা থানা সূত্রে জানা গেছে, ২০০৪ সালে বাংলা ভাইয়ের সঙ্গে সর্বহারা নামে খুন, হত্যা, মানুষের ঘরবাড়ি ভাঙচুর ও লুটতরাজে খাইরুল ইসলাম সক্রিয়ভাবে অংশ নেয়। এসব ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।