সীতাকুণ্ডে ১০০০ ইয়াবাসহ আটক ১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।
 
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাটিয়ারী বাজারস্থ একটি বাস কাউন্টারের সামনে থেকে আব্দুল খালেক (২৫) নামে ওই ব্যক্তির ব্যাগ তল্লাশি চালানো হয়। এ সময় তার ব্যাগে এসব ইয়াবা পাওয়া যায়। এবং তাকে আটক করা হয়।
 
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মোজাম্মেল হক পিপিএম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে আদালতে সোর্পদ করা হবে।