গলে টেস্টে ৯ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সাবেক গ্রেট ড্যানিয়েল ভেট্টরিকে টপকে গেলেন লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ।
টেস্টে ক্রিকেটে বাহাতি স্পিনার হিসেবে ভেট্টরির ছিল ৩৬২ উইকেট।গল টেস্টের আগে হেরাথের ছিল ৩৫৪ উইকেট। বাংলাদেশের বিপক্ষে গল টেস্টে দুই ইনিংসে ৯ উইকেট শিকার করে তিনি টপকে যান ভেট্টরিকে।
মুস্তাফিজকে আউট করে তিনি ভেট্টরির ৩৬২ উইকেটের রেকর্ড স্পর্শ করেন ও মিরাজকে আউট করে ৩৬৩ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।
বাহাতি বেলার হিসেবে ৪১৪ উইকেট শিকার করে হেরাথের সামনে আছেন শুধুমাত্র পাকিস্তানি গ্রেট ওয়াসিম আক্তার।
দেখা যাক ৩৮ বছর বয়সী হেরাথ সেই রেকর্ড ভাংতে পারেন কি না! ক্রিকইনফো।