মিয়ামিতে প্রদর্শনী ম্যাচ খেলবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ

প্রাক মৌসুম ‘এল ক্ল্যাসিকোতে’ আগামী জুলাই মাসে মিয়ামিতে প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। আয়োজক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 
 
জানা গেছে আগামী ২৯ জুলাই এনএফএল মিয়ামি ডলফিন্সের হোম গ্রাউন্ড হার্ড রক স্টেডিয়ামে লা লিগার দুই চির প্রতিদ্বন্ধী একে অপেরের মোকাবেলা করবে। স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ৬৫ হাজার।
 
এই প্রথমবারের মত বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ উত্তর আমেরিকায় কোন ম্যাচে অংশ নিচ্ছে।
 
এ সম্পর্কে ডলফিন্সের মালিক ধনকুবের স্টিফেন রস বলেছেন, মিয়াম শহরে বিশ্বের অন্যতম সেরা দুটি ক্লাবকে আনতে পেরে আমি সত্যিই আনন্দিত। এখানকার দর্শকদের সামনে আন্তর্জাতিক মানের দুটি ক্লাবকে উপস্থিত করতে পারাটাই আমার মূল উদ্দেশ্য। বিশেষ করে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ আবারো মিয়ামিতে ফিরিয়ে আনায় আমি খুশী।বাসস।