জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নৌ-র্যালি

“জাটকা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না” এই শ্লোগানকে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ ’১৭ শুরু হয়েছে। শনিবার এ উপলক্ষে বাগেরহাটের শরণখোলায় নৌ ও স্থল র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়।

ওইদিন উপজেলা মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মত্স্য কর্মকর্তা মো. জিয়া হায়দার চৌধুরী। উপজেলা মত্স্য কর্মকর্তা বিনয় কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা সৌমিত্র সরকার, শিক্ষা কর্মকর্তা নূরুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো.আব্দুল হাই, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা মত্স্য কর্মকর্তা প্রনব কুমার, ইউপি সদস্য সাজেদুর রহমান আজাদ ও মত্স্যজীবী নেতা সাইফুল ইসলাম হালিম।

সভাশেষে বান্ধাঘাটা স্লুইস গেট থেকে বর্ণাঢ্য নৌ-র্যালি শুরু হয়। র্যালিটি রায়েন্দা খাল ও বলেশ্বর নদের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জাটকা রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

ইত্তেফাক/নূহু