মোরেলগঞ্জ উপজেলা নির্বাচনে নৌকার বাচ্চু নির্বাচিত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত এ্যাড. শাহ-ই আলম বাচ্চু নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান ও তালা প্রতীক নিয়ে মোজাম্মেল হক মোজাম ও ফুটবল প্রতীক নিয়ে ফাহিমা খানম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শাহ-ই আলম বাচ্চু পেয়েছেন ৩৫ হাজার ৬৩২ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী দোয়াত কলম প্রতিকের এইচ এম মিজানুর রহমান বাবুল পেয়েছেন ১৬ হাজার ৩০৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মোজাম্মেল হক মোজাম পেয়েছেন ৩৩ হাজার ৮৭ ৯ ভোট। তার নিকটতম প্রার্থী উড়োজাহাজ প্রতিকের এনামুল হক রিপন পেয়েছেন ১৬ হাজার ৬৯৪ ভোট। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাহিমা খানম পেয়েছেন ২৬ হাজার ৫৪৬ ভোট।

ইত্তেফাক/আরকেজি