বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে রবিবার খালিয়াজুরী কলেজ চত্বরে ৭ জন জনপ্রতিনিধিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিন এমপি। স্থানীয় উপজেলা অওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধিতরা হলেন- মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনের সংসদ সদস্য রেবেকা মমিন, নেত্রকোনা জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, প্যানেল চেয়ারম্যান অ্যাড্ভোকেট আব্দুল হান্নান রতন, সদস্য আয়েশা আক্তার, সালমা আক্তার, গোলাম আবু ইছহাক ও মো. বজলুর রশীদ। খালিয়াজুরী প্রেস ক্লাব, খালিয়াজুরী কলেজ, খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়, খালিয়াজুরী কওমি মাদ্রাসা ও কুমেদআলী ইসলামিয়া এতিম খানার পক্ষ থেকে দেয়া ওই সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত সকলেই বক্তৃতা করেন।
এছাড়া বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেস ক্লাব সভাপতি মহসিন মিয়া প্রমুখ।