তবে কী গোপনে বাগদান সেরে ফেললেন হ্যারি পর্টার

 

দীর্ঘ দিনের প্রেমিকা ইরিন ডার্কের সঙ্গে চুপিসারে বাগদানের কাজ সেরে ফেলেছেন হ্যারি পর্টার খ্যাত হলিউড অভিনেতা ড্যানিয়েল রেডক্লিফ। ব্রিটিশ ট্যাবলয়েড স্টার ম্যাগাজিনে প্রকাশিত এক খবরে এমনটাই জানা যায়,
 
যেখানে বলা হয়েছে, কিছুদিন ধরেই বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করছিলেন ড্যানিয়েল। এ ছাড়া ইরিনের জন্য বাগদানের আংটিও নাকি কিনতে দেখা গেছে ২৭ বছর বয়সী এই অভিনেতাকে। দুজন একসঙ্গেই একটি রিংয়ের দোকানে ঢু মেরে এসেছেন। চার বছর ধরে মন দেওয়া-নেওয়া চলছে ড্যানিয়েল ও ইরিনের। এবার তারা ঘর বাঁধবেন।
 
তবে ট্যাবলয়েডের এই গুজব স্রেফ অস্বীকার করেছেন র‌্যাডক্লিফ। অপর ট্যাবলয়েড গসিপ কপের বরতা দিয়ে কসমোপোলিটনের এক প্রতিবেদনে জানানো হয়, র‌্যাডক্লিফ এখনো কোন ধরনের প্রপোজ তার বান্ধবীকে করেন নি। কোন ধরনের রিংয়ের দোকানেও তারা যান নি তাই বাগদানের সংবাদ একদম ভুল। তবে ট্যাবলয়েডের এধরনের রসালো খবরে তারা মোটেও অবাক নন।
 

ট্যাবলয়েড কসমোপলিটন ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানা যায়।