তবে কী গোপনে বাগদান সেরে ফেললেন হ্যারি পর্টার

দীর্ঘ দিনের প্রেমিকা ইরিন ডার্কের সঙ্গে চুপিসারে বাগদানের কাজ সেরে ফেলেছেন হ্যারি পর্টার খ্যাত হলিউড অভিনেতা ড্যানিয়েল রেডক্লিফ। 
 
ব্রিটিশ ট্যাবলয়েড স্টার ম্যাগাজিনে প্রকাশিত এক খবরে এমনটাই জানা যায়, যেখানে বলা হয়েছে, কিছুদিন ধরেই বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করছিলেন ড্যানিয়েল। এ ছাড়া ইরিনের জন্য বাগদানের আংটিও নাকি কিনতে দেখা গেছে ২৭ বছর বয়সী এই অভিনেতাকে। চার বছর ধরে মন দেওয়া-নেওয়া চলছে ড্যানিয়েল ও ইরিনের। এবার তারা ঘর বাঁধবেন।
 
তবে ট্যাবলয়েডের এই গুজব অস্বীকার করেছেন রেডক্লিফ।গসিপ ডটের বরাত দিয়ে কসমোপোলিটন ট্যবলয়েড ম্যাগাজিনের অন্য এক প্রতিবেদনে জানানো হয়, তারা কোন রিংয়ের দোকানে ঢু মারেন নি তাই বাগদানের সংবাদ একদম ভুল । তবে ট্যাবলয়েডের এধরনের রসালো খবরে তারা মোটেও অবাক নন।