দোল পূর্ণিমা ও হোলি উৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সোমবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাজিব উদ্দিন ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতীয় ব্যবসায়ীরা রবিবার দুপুরে ফোন করে জানিয়েছেন সোমবার তারা বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি করবেন না। যে কারণে সোমবার কোনো ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম হবে না। তবে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবেই আসা-যাওয়া করবেন।