লালমনিরহাটে ২০কেজি গাঁজাসহ আটক ১

 
লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ রবিবার ২০কেজি গাঁজাসহ শফিকুল ইসলাম ( ২৮) নামে একজন অটোচালককে আটক করেছে। শফিকুল উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের বাসিন্দা।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেলাবাড়ি বাজার এলাকা থেকে একটি অটো আটক করে। এসময় মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও আটক করা হয় অটোচালক শফিকুল ইসলামকে। পুলিশ আরও জানায়, এসব গাঁজা কুড়িগ্রামের ফুলবাড়ি থেকে রংপুরের উদ্দেশে যাচ্ছিল।
 
আদিতমারী থানার অফিসার ইনচার্জ হরেশ্বর রায় জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।