সাতক্ষীরায় সংঘর্ষের সময় চেয়ারম্যানসহ আটক ১৫

 
সাতক্ষীরা শ্যামনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ১৫জনকে আটক করেছে। এতে উভয় পক্ষের ১০জন আহত হন।
 
রবিবার বিকাল ৪টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিমসহ ১৫জনকে আটক করেছে।
 
এবিষয়ে শ্যামনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম ও আব্দুর রহিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থল ১৫জনকে আটক করা হয়।