আগামী ১৪ই মার্চ লক্ষ্মীপুর স্টেডিয়ামে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মহা-সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর উদ্যোগে আজ রবিবার দুপুর ১২ টায় লক্ষ্মীপুর টাউন হল অডিটরিয়ামে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, লন্ডন, গুলশান, পল্টন ত্রিমুখী সিদ্ধান্ত। বিলেতের নির্দেশ গুলশানের প্রম্পট আর পল্টন প্রক্সি দেয় মাত্র। রাজপথে লড়াই করার মত ৫০ জন লড়াকু সৈনিক নাই, কারণ সব দল থেকে আশা প্রক্সি পার্টির লোক। যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন “জনগণের ক্ষমতায়ন” বাস্তবায়ন করার লক্ষে কাজ করে। শান্তির নোবেল পেয়েছে বারাক ওবামা কিন্তু কোন দর্শন নাই। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দর্শন আছে আবার দর্শনটি তিনি বাস্তবায়নও করেছেন। যার ফলে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। বাংলাদেশ এখন খাদ্য আমদানির দেশ নয়, খাদ্য রপ্তানির দেশ।
এদিকে, আগামী ১৪ মার্চ প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার লক্ষ্মীপুর স্টেডিয়াম এর মহাসমাবেশ সফল করার জন্য যুবলীগ নেতা ও কর্মী-সমর্থকদের দিক নির্দেশনা প্রদান করেন। লক্ষ্মীপুর জেলা যুবলীগের আহ্বায়ক সালাউদ্দিন টিপুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শেখ জামাল রিপন, মো. বায়েজিদ ভূঁইয়ার পরিচালনায় আরো বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, লক্ষ্মীপুর -০৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাজাহান কামাল, লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের, যুবলীগ প্রসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরণ, আব্দুস সাত্তার মাসুদ, এডভোকেট বেলাল হোসাইন, আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, আজাহার উদ্দিন, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুর ইসলাম মিজু, ইকবাল মাহমুদ বাবলু, রফিকুল ইসলাম চৌধুরী, ঢাকা মহানগর যুবলীগ উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ সহ-সভাপতি সোহারাব হোসেন স্বপন, মো. শোয়েব হোসেন ফারুক প্রমুখ।