জগন্নাথপুরে মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মা-ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে। আজ রবিবার সন্ধ্যায় এস আই সাইফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তিনি জানান, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের তেরাউতিয়া গ্রামের মৃত নৌশা মিয়ার স্ত্রী ময়নামতি (৪৫) ও তার পুত্র জাবেদ মিয়াকে (২৫) তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।