জয়া আলোকিত নারী সম্মাননা

 
দেশের খ্যাতনামা ৮ জন নারীকে জয়া আলোকিত নারী-২০১৭ সম্মাননা প্রদান করেছে আরটিভি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়। পঞ্চমবারের মতো এই সম্মাননা প্রদান করা হলো।
 
অনুষ্ঠানে গান পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও ফাহমিদা নবী। বিশ্বসাহিত্যের ৮ প্রেমিকযুগলকে নিয়ে পরিবেশিত হয় বিশেষ র‌্যাম্প শো। এটির কোরিওগ্রাফি ও নির্দেশনা দেন বিপ্লব সাহা। 
 
ইভান শাহরিয়ার সোহাগের নির্দেশনায় তারিন, তামান্না রহমান, ভাবনা, মেহজাবীন, তানজিন তিশা, সাফা কবিরা ও নৃত্যভূমির শিল্পীবৃন্দ নৃত্য পরিবেশন করেন।
 
আলিফ ও তানিয়া হোসাইনের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেন সোহেল রানা বিদ্যুৎ।