আবারো আসছে চাঁদনী: মহরত অনুষ্ঠিত

 
৯০'র দশকের আলোচিত সিনেমা এহতেশামের ‘চাঁদনী’। আর এই ছবির মাধ্যমে অভিষেক ঘটে নাঈম-শাবনাজ জুটির। দারুণ ব্যবসাসফল ছবিটির রিমেক করতে যাচ্ছেন পরিচালক শামীমুল ইসলাম শামীম।
 
আর এবারের ‘চাঁদনী’ ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি। তার বিপরীতে দেখা যাবে অভিনেতা জায়েদ খান ও আসিফকে।
IMG0
গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে 'চাঁদনী' ছবির মহরত অনুষ্ঠিত হয়েছে। কেক কেটে অনুষ্ঠান উদযাপন করা হয়।
 
মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীমণি, জায়েদ খান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, অভিনেতা মিশা সওদাগর, কণ্ঠশিল্পী আসিফ আকবরসহ অনেকে।