করণের ছবি থেকে সরে আসার গুজবে চটেছেন সালমান

বেশ কিছু দিন ধরেই করণ জোহর এবং অজয় দেবগণের মধ্যে সম্পর্কের টানাপড়েন চলছে। কাজলের সঙ্গে বন্ধুত্ব নিয়ে কারান একটু বেশি সোজাসাপটা হতে গিয়ে তাঁদের সম্পর্ক আরও বিগড়েছে। এখানেই শেষ নয়। ‘শিবায়’ এবং ‘অ্যায় দিল হ্যয় মুশকিল’— দু’টি সিনেমা মুক্তি পেয়েছে একই দিনে। সঙ্গে এখন যোগ হয়েছে আর এক ঝামেলা।
 
‘ব্যাটল অব সরগার্হি’ নিয়ে করণ জোহর ঠিক করেছিলেন সিনেমা তৈরি বানাবেন। যেখানে সহ-প্রযোজনা করার কথা ছিল সালমান ও অক্ষয় কুমারের। অক্ষয় তো বটেই সঙ্গে এটাও ঠিক হয়েছিল যে, ওই ছবিতে অভিনয় করবেন সলমন খান। 
 
এই ‘ব্যাটল অব সরগার্হি’ নিয়ে ছবি করার কথা ভেবেছিলেন অজয় দেবগণও। রাজকুমার সন্তোষীও রনদীপ হুদা মূল চরিত্রে রেখে একই বিষয়ের উপর ছবি নির্মানের কথা জানিয়েছেন। 
 
IMG0
দু’জনের ছবির ভাবনায় হবহু মিল না থাকলেও বিষয় একই। সে কথা না জেনেই সালমান ‘হ্যাঁ’ করে দিয়েছিলেন। ঠিক হয়েছিল যে, সালমান, করণ এবং অক্ষয় তিন জন এক সঙ্গে এই ছবির প্রযোজনা করবেন। পরে সালমান জানতে পারেন যে তাঁর বন্ধু অজয়ও একই চিন্তাভাবনা করছেন। আর সেই কারণেই করণ এই ছবি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কেননা অজয় নাকি তাকে ছবি থেকে সরে আসার জন্য চিঠিও লিখেছিলেন বলে রোববার খবর বের হয়।
 
অথচ ছবি না করে দেয়ার এই গুজবে চটে উঠেন দাবাং খান। ক্ষোভ ঝারলেন টুইটারে। নিজের স্টাইলে তিনি বলেন, একবার যো ম্যায়েনে কমিটমেন্ট কার দি...’। ডেকান ক্রনিকল।