রাজশাহীতে পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী নিহত

রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাশমারি এলাকায় পুলিশের গুলিতে আফজাল হোসেন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
 
রবিবার দিবাগত গভীর রাতে মাদক বিরোধী অভিযানের সময় মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করলে আফজাল হোসেন গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  এ ঘটনায় পুলিশের মতিহার জোনের সহকারী কমিশনার (এসি) ও তিনজন কনস্টেবল আহত হয়েছেন। তাদের পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহত আফজাল হোসেন ওই এলাকার রিয়াজুল ইসলামের ছেলে।
 
নগরীর মতিহার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মাহবুব হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছ্নে।