কাহারোলে জাল নোটসহ গ্রেফতার ১

দিনাজপুরের কাহারোল উপজেলায় ৩৫ হাজার জাল টাকাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
 
পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঘুঘুর বাজার দর্জি দোকানদার মো. জিয়ারুল ইসলামকে (৩৫) গ্রেফতার করা হয়। তার কাছ থেকে এক হাজার টাকার ৩৫টি জাল নোট জব্দ করা হয়।
 
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলী সরকার বলেন, এ ব্যাপারে কাহারোল থানায় মামলা হয়েছে।