সীতাকুণ্ডে স্পেনের তৈরি অস্ত্র, দুইটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ ২ যুবককে পুলিশ গ্রেফতার করেছে। সীতাকুণ্ড থানা সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকির পাড়া এলাকার আমির হামজার বাড়িতে এসআই শরিফ, এসআই জয়নাল, এসআই আশরাফ, এসআই মোস্তফা ও এএসআই রাজীবসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পুলিশ বাড়ির চারপাশে ঘিরে ঘরে ঢুকে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ ফখরুল হাসানকে (৩২) এবং অপর কক্ষ থেকে মো. ইলিয়াস (৩৮) নামে একজনকে গুলিভর্তি ম্যাগজিনসহ আটক করে।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফখরুলের নাশকতার মামলা আছে এবং আগামীকাল তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
এদিকে থানা থেকে সংবাদ সংগ্রহ শেষে বের হয়ে আসার সময় আটক মো. ইলিয়াসের স্ত্রী বিবি খদিজা থানা চত্বরে সাংবাদিকদের বলেন, তাঁর স্বামী সিএনজি চালক। তিনি এসবে জড়িত নন।