লক্ষ্মীপুরের কমলনগরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম চৌধুরী এ রায় প্রদান করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সুমন প্রকাশ লিটন উপজেলার চরকাদিরা ইউনিয়নের বাচ্চু মিয়ার ছেলে। ২০১৫ সালে সুমন তার স্ত্রী রাশেদা আক্তারকে গলা কেটে হত্যা করেন।
এঘটনায় নিহতের ভাই আব্দুর জাহের বাদী হয়ে সুমনের বিরুদ্ধে মামলা করেন। পরে আদালত ৯জনের সাক্ষ্য গ্রহণ শেষে তাকে ফাঁসির দণ্ডাদেশ প্রদান করে।
লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি অ্যাড. জসীম উদ্দিন সুমনের ফাঁসির দণ্ডাদেশ নিশ্চিত করেছেন।