‘প্রতিযোগিতামূলক বিশ্বে টিকতে শিক্ষার মান নিশ্চিত করতে হবে’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে হবে। 
 
আজ সোমবার ইউজিসি অডিটরিয়ামে ‘ডেভেলপিং এ কোর টীম ফর গাইডিং আইকিউএসি, কিউএ একটিভিটিজ এন্ড কারিকুলাম ডিজাইন’ শীর্ষক চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. এম. শাহ্নেওয়াজ আলি, বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ড. মো. মোখলেছুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।