কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসাতে ট্রেনে কাটা পড়ে নয়ন কুমার(২২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত নয়ন কুমার উপজেলার হালসা বাজার এলাকার হারান কামারের ছেলে এবং কুষ্টিয়া সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী।
পোড়াদহ জিআরপি থানার ওসি সুনীল কুমার কর্মকার জানান, কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী ট্রেনটি হালসা স্টেশন পেরিয়ে দু কিলোমিটার দুরে যাওয়ার পর তার নিচে কাটা পড়ে সেখানেই নয়নের মৃত্যু হয়।
জানা যায়, নিহত নয়ন কুমার দীর্ঘদিন ধরে মানসিক ভারসম্যহীনতায় ভুগছিলেন।
ইত্তেফাক/নূহু