মানিকগঞ্জ ছাত্রলীগের কমিটি; বুলবুল সভাপতি, মামুন সম্পাদক

রাজু আহমেদ বুলবুলকে সভাপতি এবং আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধা ৭ টার দিকে এ কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এস. আর. সোহাগ এবং সাধারণ সম্পাদক এস. এম.  জাকির হোসেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দিয়েছেন।

৬ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্য সদস্যরা হলেন, মাসুদুর রহমান সহসভাপতি, মাহমুদ আব্বাস আকাশ যুগ্ন সাধারণ সম্পাদক, সিফাত কুরেশী সুমন এবং তানভির ফয়সাল মাহি সাংগঠনিক সম্পাদক।

এছাড়া মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা তাপস সাহা ও ইয়াদ কোরেশী ইমনকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য করা হয়েছে।

ইত্তেফাক/নূহু