বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। একসঙ্গে যেমন তিনি সুন্দরী, তেমনি বুদ্ধিমতীও। সদ্য মা হয়েছেন। কিন্তু তার পরেও এতটুকু ক্রেজ কমেনি কারিনার। বহু পুরুষের হৃদয়ে এখনও তিনি ঝড় তোলেন। কিন্তু তাঁর ফার্স্ট ক্রাশ কে জানেন?
সম্প্রতি এক অনুষ্ঠানে শেয়ার করলেন সেই গোপন রহস্য। প্রশ্ন শুনে প্রথমে একটু অপ্রস্তুত হয়ে যান কারিনা।
হাসতে হাসতে কারিনা বলেন, ‘‘ওহ্ গড! এখন হয়তো ঠিক মনেও করতে পারব না। তবে মনে হচ্ছে রাহুল রায়। আমি যদি খুব ভুল না করি ‘আশিকি’ থেকে উনাকে আমার ভাল লাগত।’’
কারিনা আরও জানিয়েছেন, এতদিন তাঁকে এই প্রশ্নটা করার সাহস কেউ পাননি। সকলেরই হয়তো কৌতূহল ছিল। কিন্তু কেউই জিজ্ঞেস করতে পারেননি। তবে মিসেস খানের এই উত্তর আদৌ রাহুল রায় শুনেছেন কিনা সেটা কিন্তু জানা যায় নি। ইন্ডিয়া ডটকম।