অফলাইন ভালবাসার তিন বিজয়ী গল্পকারের হাতে পুরস্কার

 
ক্লোজআপ বাংলাদেশ আয়োজিত জনপ্রিয় ক্যাম্পেইন ‘ক্লোজআপ কাছে আসার অফলাইন গল্প’ ২০১৭’র বিজয়ী তিন গল্পকার তরিকুল ইসলাম তপু, আতিয়া অনুলী ও মনসুর আহমেদ।
 
গত সপ্তাহে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড’র কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিজয়ী এই তিন গল্পকারের হাতে পুরস্কার তুলে দেন জনপ্রিয় তারকা সাবিলা এবং সিয়াম।
 
অনুষ্ঠানে ক্লোজআপ বাংলাদেশ-এর ব্র্যান্ড ম্যানেজারসহ উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। গত ১ জানুয়ারি ২০১৭ থেকে ভালোবাসার অফলাইন গল্প আহ্বানের মাধ্যমে শুরু হয়েছিলো এই প্রতিযোগিতা।
 
প্রথম থেকেই সবার মাঝে সাড়া ফেলে প্রতিযোগিতাটি। নির্ধারিত সময়ের মধ্যে সারা দেশ থেকে ১০ হাজারেরও বেশি গল্প জমা পড়ে ক্লোজআপ-এর ঠিকানায়। সেরা তিন গল্প নিয়ে নির্মিত হয় তিন নাটক, যা গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বাংলাভিশন চ্যানেলে প্রচারিত হয়। প্রচারের সাথে সাথেই নাটক তিনটি পেয়েছে অভাবনীয় দর্শকপ্রিয়তা।
 
'কাছে আসার অফলাইন গল্প'র ৩ নাটক মাত্র ১০ দিনের মাথায় পায় কয়কে লাখ র্দশক। নাটকগুলোর অসংখ্য ভিউয়ার আরেকবার প্রমাণ করেছে ‘ক্লোজআপ কাছে আসার অফলাইন গল্প” ক্যাম্পেইনের ব্যাপক জনপ্রিয়তা।