ব্যাংক এশিয়া ক্রেডিট কার্ড প্রচারণা, আট বিজয়ী পেলো ভ্রমণ টিকেট

 
ব্যাংক এশিয়া ক্রেডিট কার্ড ট্রানজেকশন প্রচারণা 'সুইপ অ্যান্ড ফ্লাই' এর প্রথম পর্যায়ের আট বিজয়ীকে ঢাকা-কুয়ালালামপুর- ঢাকা রুটের এয়ার টিকেট প্রদান করেছে। ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী ৯ মার্চ রাজধানী ঢাকার পুরানা পল্টনস্থ ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে চার শ্রেণীতে বিজয়ী সর্বোচ্চ কার্ড ব্যবহারকারীর হাতে পুরষ্কারের টিকেট তুলে দেন।
 
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মুহাম্মদ জহিরুল আলম ও মিয়া কামরুল হাসান চৌধুরী এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল-এর প্রধান জনাব মোঃ আরিফুল ইসলাম চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, ব্যাংক এশিয়া গত ১৬ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত ৩ ধাপে 'সুইপ অ্যান্ড ফ্লাই' ক্রেডিট কার্ড ট্রানজেকশন প্রচারণা শুরু করে। প্রথম ধাপে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বোচ্চ কার্ড ব্যবহারকারীর ভিতর থেকে আটজনকে এ পুরষ্কার প্রদান করা হয়।