খুলনায় ১০ হাজার কেজি জাটকা জব্দ

খুলনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার কেজি জাটকা জব্দ করেছে।
 
মঙ্গলবার সকাল আটটায় নগরীর রূপসা মাছ বাজারে জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী মোর্শেদ এ অভিযান পরিচালনা করেন। জব্দকৃত জাটকার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
 
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত জাটকা নগরীর বিভিন্ন দরিদ্র মানুষদের মধ্যে বিতরণ করা হবে।
 
র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মো. এনায়েত হোসেন মান্নান, মৎস্য অধিদফতর খুলনার সিনিয়র সহকারী পরিচালক অমল কান্তি রায়, দাকোপ উপজেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, রূপসা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন।